নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৮৯, নিখোঁজ ২৩৮১

by hsnalmahmud@gmail.com

নেপালের রসুয়া অঞ্চল থেকে সৃষ্ট বিধ্বংসী আকস্মিক বন্যায় শুক্রবার বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে দুই হাজার ৩৮১ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম নেপাল নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

খবরে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত আটটি জেলা থেকে মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে চিতওয়ানে ১৮৬ জন, নওয়ালপরাসী (বারদাঘাট সুস্তা পূর্বে) ১১২ জন, গোর্খায় ৪৪ জন, ধাদিংয়ে ৪০ জন, নুয়াকোটে ৩৭ জন, তানাহুনে ২৯ জন, নওয়ালপরাসী (বারদাঘাট সুস্তা পশ্চিমে) ২৮ জন এবং রসুয়া জেলায় ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি এখনো দুই হাজার ৩৮১ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির পুলিশ বলছে, নিখোঁজদের মধ্যে ৬৪৪ জন বিদেশি নাগরিক—যাদের বেশিরভাগই ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার। এছাড়া বিদেশ থেকে বেড়াতে আসা ১২৭ জন নেপালি এবং দেশের ভেতরের ১ হাজার ৭৩৭ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।

নেপাল নিউজ জানায়, দেশটির পুলিশ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো স্থানীয় জনগণের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে, সড়কের বাধা অপসারণ করছে এবং ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সূত্র: নেপাল নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222