পঞ্চম দফায় স্থগিত হলো ব্রাকসু নির্বাচন

by Fatih Work

নতুন তারিখ ঘোষণার মাত্র একদিনের মধ্যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর ফলে পঞ্চম দফার মতো পিছিয়ে গেল ব্রাকসু নির্বাচন।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী কার্যক্রম ঘিরে উদ্ভূত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ সংক্রান্ত চলমান সব নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রশাসনিক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তীতে নতুন তফসিল প্রণয়ন করবে এবং তখনই নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

দীর্ঘ বিরতির পর ব্রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছিল, নতুন তারিখ ঘোষণার একদিনের মাথায় নির্বাচন স্থগিত হওয়ায় তা অনেকটাই হতাশায় রূপ নিয়েছে। ফলে এ সিদ্ধান্তকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222