পাবনার চাটমোহরে অটোভ্যান চালককে গলা কেটে হত্যা

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক অটোভ্যান চালককে দুর্বৃত্তরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী কবরস্থান সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নাছের আলী পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগাশোয়াইল টলটলিপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলা এলাকায় গিয়েছিলেন নাছের আলী। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্ব পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থায় নাছের আলী নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে স্বজনরা এসে মরদেহটি নাছের আলীর বলে নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের শনাক্তের পর দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম তদন্ত চালাচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222