প্রাথমিকে গান ও ট্রান্সজেন্ডার বাতিল করে ধর্মীয় শিক্ষক চায় পয়ামে ইনসানিয়াত

by hsnalmahmud@gmail.com

প্রাথমিক শিক্ষায় সংগীত ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দাওয়াতি সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

মানববন্ধনে সভাপতিত্ব করবেন সংগঠনের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

এতে মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, অধ্যাপক মহব্বত হুসাইন, মাওলানা মোস্তফা মাহমুদ, শাঈখ মুফতি মুহাম্মদ উসমান গণি, মুফতি আব্দুল গাফফার, মুফতি সাইফুদ্দীন আল আজাদ, মুফতি ইয়াছিন আহমদ জিহাদি, মুফতি কামরুল হাসান নেছারীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

মামববন্ধনে বক্তারা বলেন, ‘সম্প্রতি সরকার প্রাথমিক শিক্ষায় সংগীত ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করেছে। অথচ দেশের ৯২ শতাংশ মুসলমানের দীর্ঘদিনের দাবি ছিল প্রাথমিক বিদ্যালয়ে নূরানী ও ধর্মীয় শিক্ষকের নিয়োগ। সেই দাবিকে উপেক্ষা করে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টায় সরকার লিপ্ত হয়েছে, যা জনআকাঙ্ক্ষা ও জাতীয় মূল্যবোধের পরিপন্থী।’

বক্তারা আরও বলেন—“বর্তমানে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নেই। ফলে শিশুরা মৌলিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একটি সুশৃঙ্খল ও নৈতিক জাতি গঠনের জন্য প্রাথমিক স্তরেই ধর্মীয় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষকের পর্যাপ্ত নিয়োগ দেওয়া হোক।”

মানববন্ধনে বিভিন্ন সংগঠন, মসজিদের খতিব, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীসহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা অংশ অংশগ্রহণ করেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘এই কর্মসূচি কোনো রাজনৈতিক আন্দোলন নয় বরং ইসলামপ্রিয় জনতার ধর্মীয় অনুভূতি ও নৈতিক উদ্বেগের বহিঃপ্রকাশ। নৈতিক অবক্ষয়ের এই কঠিন সময়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।;

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222