বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ নির্দেশনা

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের প্রতি চার দফা জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১১ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান বন্যাকবলিত জেলা ও মহানগরের আওতাধীন সব ইউনিটকে নির্দেশনাবলি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের জোর আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাকৃতিক দুর্যোগের এই সংকটময় মুহূর্তে বন্যাকবলিত এলাকায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। স্বেচ্ছাসেবক দলের দেওয়া চার দফা নির্দেশনাগুলো হলো:

১. স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে অবিলম্বে উদ্ধার, ত্রাণ ও সার্বিক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে হবে। ২. বন্যাদুর্গতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় শিশুখাদ্য, জরুরি ওষুধপত্র ও খাবার স্যালাইন সরবরাহ ও বিতরণ নিশ্চিত করা। ৩. ত্রাণ ও উদ্ধারকাজে শিশু, নারী, বয়োবৃদ্ধ, অসুস্থ ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদান করা। ৪. বন্যাকবলিত এলাকাগুলোতে রোগবালাই রোধে পরিচ্ছন্নতা, নিরাপদ পানির সঠিক ব্যবহার ও সার্বিক স্বাস্থ্যবিধি সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি করা।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে সাম্প্রতিক পাহাড়ধস ও প্লাবনে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তা মোকাবিলায় স্বেচ্ছাসেবী হিসেবে দেশের প্রতিটি ক্ষতিগ্রস্ত অঞ্চলে নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222