বাংলাদেশ খেলাফত মজলিস আমীর আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, বহুবছর ধরেই বাংলাদেশের তরুণ হাফেজে কোরআনগণ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কুরআন প্রতিযোগীতায় প্রথম হওয়া সহ শীর্ষস্থান অর্জন করছেন। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের হারিয়ে তারা বাংলাদেশের নাম ও সম্মান উজ্জল করছেন। এটা আমাদের জন্য গৌরবের। এই হাফেজে কুরআনদের রাষ্ট্রীয় সম্মান দেয়া উচিৎ তাদের অর্জনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উদযাপন করে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিৎ।
শনিবার (২২ আগস্ট) সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতা ২০২৬-এ ১৩৩ দেশের মধ্যে ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বিশ্বজয় করা হাফেজ মুহাম্মদ শেখ মাহমুদুল হাসান আশরাফীর সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন আল্লামা মামুনুল হক সাহেব।
হাফেজ মুহাম্মদ শেখ মাহমুদুল হাসান আশরাফীর সাফল্যের কথা জেনে মামুনুল হক হাফেজ মুহাম্মদ শেখ মাহমুদুল হাসান আশরাফী, তার উস্তাদ মারকাযুল মাদীনা মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতি মুঈনুদ্দিনকে কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণ জানান। এদিন আসর নামাজের পূর্বে কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিস তাদের সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উস্তাদবৃন্দ।
