খোদাদ্রোহী বাউল আবুলের ফাঁসির দাবিতে লালবাগে বিক্ষোভ মিছিল

by hsnalmahmud@gmail.com

বাউল শিল্পীদের সাম্প্রতিক খোদাদ্রোহিতামূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে রাজধানীর লালবাগ এলাকায় ইমাম–উলামা ও মুসল্লীদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ জুমার নামাজ শেষে লালবাগের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও স্থানীয় মুসল্লীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। ব্যানার–ফেস্টুন হাতে বিক্ষোভকারীরা অবিলম্বে আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন
banner

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন, জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগ ঢাকার মুহতামিম মুফতি হুসাইন সোহরাব, আজিমপুর ছাপড়া মসজিদের খতীব মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস, লালবাগ চানতারা মসজিদের খতীব মুফতি আব্দুল লতীফ আল মাদানী, আমলীগোলা শাহী জামে মসজিদের খতীব মুফতি আল আমিন আজাদ, রসুলবাগ পার্ক মসজিদের খতীব মুফতি আখতারুজ্জামান আশরাফী, এবং এতীমখানা মসজিদের ইমাম মুফতি বায়েজিদ হুসাইন।

বক্তারা বলেন, আল্লাহ ও তাঁর রাসূলকে অবমাননা করা কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। তারা সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপমানজনক বক্তব্য দমন করতে দৃষ্টান্তমূলক শাস্তিই হতে পারে একমাত্র সমাধান।

উলামায়ে কেরাম ঘোষনা দেন—এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222