বিজয় দিবসে ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের বিশাল বিজয় র‍্যালি

by hsnalmahmud@gmail.com

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিটির আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এতে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বিজ্ঞাপন
banner

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় দিবসের চেতনা সমুন্নত রাখা এবং দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করার লক্ষ্যে এই র‍্যালির আয়োজন করা হয়েছে।

র‍্যালির বিস্তারিত সময়সূচি অনুযায়ী—
তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
স্থান: নতুন বাজার বাস স্ট্যান্ড (ভাটারা থানা সংলগ্ন)
সময়: সকাল ৯টা ৩০ মিনিট

বিজয় দিবসের এ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222