বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা

by Fatih Work

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিবেন। ভাষণেই তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

এদিকে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি।

বিজ্ঞাপন
banner

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেছেন, ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দেয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর তাদের ডাকা হয়েছে। সব ঠিক থাকলে বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে জানা গেছে, আগামীকাল ১০ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222