ভারতীয় আগ্রাসনবিরোধী সমাবেশ ও গণমিছিলের ডাক দিল ইসলামী আন্দোলন

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানানো এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে গণমিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১০ জুলাই)  জুম্মার নামাজের পর এই রাজপথের কর্মসূচি শুরু হবে।

দলীয় সূত্র জানায়, পূর্বঘোষিত এই কর্মসূচি ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

বিজ্ঞাপন
banner

কর্মসূচি সফল করতে প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। উক্ত সমাবেশে রাজধানী ঢাকা এবং আশেপাশের অঞ্চলের কর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222