আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ক্রিকেটীয় দ্বন্দ্বে এবার টাইগারদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিচ্ছেন পাক কিংবদন্তি। ভারতের সমালোচনা করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক এবং যৌক্তিক। রমিজ রাজা আরো বলেন, আমার মতে বাংলাদেশ তাদের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে।
খেলার সঙ্গে রাজনীতি মেশানোয় ভারতের সমালোচনা করেন রমিজ রাজা। রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র জড়িত না থাকার পরও মুস্তাফিজের সঙ্গে যা করা হয়েছে, তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এআইএল/
