মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) খুলনার বাগমারাস্থ এম ইউ মিলনায়তনে “জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ” খুলনা মহানগরের উদ্যোগে মহান বিজয় দিবসঃ স্বাধীনতা রক্ষায় ইমাম ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইংশাআল্লাহ।
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন মারকাযুল উলূম খুলনার সিনিয়র মুহাদ্দিস ও জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন, সঞ্চালনা করবেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সেক্রেটারি মুফতী রকিব উদ্দিন। আরো উপস্থিত থাকবেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতীব ও দায়িত্বশীলগণ।
উক্ত সভা বাস্তবায়ন ও সফলতার জন্য সকলের প্রতি দোয়ার আহ্বান জানানো হয়েছে।
হাআমা/
