মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: বিভীষিকাময় সেই স্মৃতি আজও কাঁদায়

by hsnalmahmud@gmail.com

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। এতে ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

এ ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষিকা, তিনজন অভিভাবক এবং প্রতিষ্ঠানের একজন পরিচালকসহ মোট ৩৫ জন নিহত হন। আহত হন ১৭২ জন, যাদের বেশির ভাগই অগ্নিদগ্ধ ছিলেন। এক বছর পেরিয়ে গেলেও সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজন, আহত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষার্থী এবং দেশের মানুষ।

বিজ্ঞাপন
banner

ঘটনার প্রথম বার্ষিকী উপলক্ষে সোমবার (২০ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম দিনে স্কুলের ১৬টি শাখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি দিয়াবাড়ি ক্যাম্পাসে আহত শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি জানান, মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে দিয়াবাড়ি ক্যাম্পাস ছাড়া মাইলস্টোনের অন্যান্য শাখায়ও স্মরণ কর্মসূচি পালিত হবে। আর দিয়াবাড়ি ক্যাম্পাসে থাকছে বিশেষ দুটি আয়োজন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222