যশোরে মহাসম্মেলন সফল করতে খুলনায় কওমি পরিষদ নেতৃবৃন্দের বৈঠক

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: আগামী ৬ আগস্ট যশোরের সতীঘাটা মাদরাসায় হতে যাওয়া ‘তাহাফফুজে ফিকরে আকাবির মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে খুলনায় জরুরি প্রস্তুতি সভা করেছে খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদ।

গতকাল রোববার (২ আগস্ট) এশার নামাজের পর নগরীর মারকাযুল উলূম খুলনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

পরিষদের সভাপতি ও দারুল উলূম খুলনার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা সদর থানার বিভিন্ন মাদরাসার প্রধান ও জ্যেষ্ঠ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া, মুফতী শরীফ মাশহুদুর রহমান, মাওলানা হাসান জামীল, মুফতী জাকির হুসাইন, মাওলানা মিসবাহুদ্দীন, হাফেজ সৈয়দ ইমদাদুল্লাহ, মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা ইকরাম হুসাইন প্রমুখ।

এর আগে একই দিন সকালে খুলনা দারুল উলূম মাদরাসায় পরিষদের জেলা কমিটির পৃথক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভায় মাওলানা মুশতাক আহমাদ, মুফতী গোলামুর রহমান, মাওলানা আসাদুল্লাহ, মুফতী আবদুর রহীম, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা আশেকে এলাহীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, ৬ আগস্ট বৃহস্পতিবারের মহাসম্মেলনে খুলনার সব মাদরাসা থেকে দলবেঁধে রিজার্ভ বাসযোগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকেরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222