যাত্রীদের নামাজের সুবিধা দিতে ‘পকেট জায়নামাজ’ চালু এমিরেটস এয়ারলাইনে

by Fatih Work

দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন যাত্রীদের নামাজের সুবিধার্থে উন্নতমানের ‘পকেট জায়নামাজ’ সরবরাহের ব্যবস্থা চালু করেছে। নতুন এই জায়নামাজটি আগের তুলনায় আরও পুরু ও আরামদায়ক হলেও ভ্রমণকারীদের জন্য সহজে বহনযোগ্য রাখা হয়েছে, যাতে ফ্লাইট চলাকালীন মুসলিম যাত্রীরা স্বাচ্ছন্দ্যে দৈনিক নামাজ আদায় করতে পারেন।

এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সব বিমানে কেবিন ক্রুদের কাছে অনুরোধ করলেই এই পকেট নামাজের জায়নামাজ পাওয়া যাবে। এমিরেটসের সব ফ্লাইটেই যাত্রীদের জন্য পকেট নামাজের মাদুর সরবরাহ করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

নতুন সংস্করণের এই নামাজের মাদুর আগের মডেলের তুলনায় বেশি টেকসই ও আরামদায়ক, যা দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী। এমিরেটসের একজন মুখপাত্র জানান, ভ্রমণের শ্রেণি নির্বিশেষে সব যাত্রীই এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিশেষ করে দীর্ঘপথের ফ্লাইটে এই পকেট জায়নামাজটি অত্যন্ত কার্যকর, কারণ এসব ফ্লাইটে অনেক সময় আকাশপথেই নামাজের সময় হয়ে যায়।

ফ্লাইট চলাকালীন যেকোনো সময় যাত্রীরা কেবিন ক্রুদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই নামাজের মাদুরের জন্য অনুরোধ করতে পারবেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222