রায়পুরায় একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত গ্রেপ্তার

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি সাখাওয়াত হোসেন ওরফে মিলিটারীর পুত সাখাওয়াতকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সাখাওয়াত (৩৫) রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজ মিয়া ওরফে মিলিটারী সিরাজের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানা ও রায়পুরা থানায় হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ মোট ১১টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খলাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাখাওয়াত পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে। উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, সাখাওয়াত পুলিশের তালিকাভুক্ত একজন চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে সে রায়পুরা ও আশপাশের এলাকায় ত্রাস সৃষ্টি করে মাদক কারবার পরিচালনা করে আসছিল।

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, সাখাওয়াতের অত্যাচারে গোটা এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। সে এলাকায় নিজস্ব প্রভাব বিস্তার করে অপকর্ম চালাত এবং তার বিরুদ্ধে কেউ কথা বললে শারীরিক অত্যাচার ও নির্যাতন চালানো হতো। প্রতিশোধের ভয়ে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। সন্ত্রাসী সাখাওয়াতের গ্রেপ্তারের খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222