রাস্তা সংস্কারে ব্যয় হচ্ছে ২ কোটি টাকা, কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

by Fatih Work

চাঁদপুরের ফরিদগঞ্জে নিম্নমানের বিটুমিন ও পাথরে চলছে এলজিইডির রাস্তা সংস্কার কাজ। এতে সংস্কারের কাজ শেষ না হতেই রাস্তার কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী। অভিযোগ উঠেছে, নিম্নমানের বিটুমিন ব্যবহারের কারণেই সড়কটির রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দয়া-ইসলামগঞ্জ সড়কে সম্প্রতি শুরু হওয়া সংস্কার কাজের এমন চিত্র দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর সড়কটির বেহাল অবস্থার কারণে তারা চরম দুর্ভোগে ছিলেন। অবশেষে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা আশাবাদী হয়েছিলেন। কিন্তু কাজ শুরুর কয়েকদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাওয়ায় সেই আশা এখন চরম হতাশায় রূপ নিয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ৭০০ মিটার সড়ক সংস্কারের কাজ এটি। প্রকল্প অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাসেই কাজ শেষ হওয়ার কথা ছিল। বাস্তবে চলতি বছরে এসে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দেরিতে কাজ শুরুর পরও মানসম্মত কাজ না হওয়ায় ক্ষোভ আরো বেড়েছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “সড়ক নির্মাণে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি।”

বিটুমিন, পাথর ও অন্যান্যসামগ্রী নিম্নমানের হওয়ায় কাজের কিছুদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে সড়কটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কাজের মানে কোনো ধরনের অনিয়ম মানবো না।”

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। ঠিকাদার মনজিল হোসেন দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে রাস্তার কার্পেটিং তুলে ফেলছে। তার ভাষ্য, কাজের মান নিয়ে কোনো গাফিলতি নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

এ বিষয়ে এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির বলেন, “এ কাজের সংশ্লিষ্ট ঠিকাদার নির্দিষ্ট সাইজের পাথরের পরিবর্তে ছোট এবং নিম্নমানের পাথর ব্যবহার করায় কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। আমি কাজটি পরিদর্শন করে পুনরায় ঠিক করার নির্দেশ দিয়েছি।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222