শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত বিচারের দাবিতে আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী এলাকার মোট ৪৮টি সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে মাতৃভূমি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাসুদ আলম শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রকি এবং সভাপতিত্ব করেন মাতৃভূমি ফাউন্ডেশনের সভাপতি কেফায়েতুল্লাহ।
বক্তারা বলেন, এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, বরং সমাজের ন্যায়বিচারের ওপর আঘাত। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সমাজে অপরাধ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
হাআমা/
