শিবপুর থানা ছাত্রলীগ সভাপতি সোহেল ঢাকায় গ্রেপ্তার

by Fatih Work

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে, সরকারবিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে রোববার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222