সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: রাজধানীর ওয়ারী থানার একটি প্রতারণা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। পূর্বে হাইকোর্ট থেকে দুটি মামলায় জামিন পাওয়ার পর এই মামলাতেও জামিন মেলায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামি তৌহিদ আফ্রিদির আবেদন মঞ্জুর করে তার জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। যার মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। আজ ওয়ারী থানার শেষ মামলাটিতেও আদালত তার জামিন মঞ্জুর করেছেন। ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন মেলায় কারাগার থেকে মুক্তির পথ সুগম হলো।

এর আগে গত ১৫ জুন প্রতারণার এই মামলাটিতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে। শুরুতে সামান্য অর্থ লভ্যাংশ হিসেবে ফেরত দিয়ে আস্থা অর্জনের পর ধাপে ধাপে মোটা অঙ্কের বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী মূলধন ও মুনাফা না দিয়ে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি বাদী হয়ে ওয়ারী থানায় একটি অজ্ঞাতনামা প্রতারণা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছিল সিআইডির একটি দল। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলাসহ অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222