‘সাধারণ গাড়ি থেকে এখন পতাকা লাগানো গাড়ি, পরিবর্তন তো আছেই’: এম ইকবাল হোসেইন

by Fatih Work

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন এসেছে। “কাল ছিলাম সাধারণ গাড়িতে, এখন পতাকা লাগানো গাড়িতে চলাফেরা করি; চেঞ্জ তো আছেই,” মন্তব্য করে তিনি জানান, নতুন দায়িত্ব সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে আগে নিজের জ্ঞান বাড়াতে চান, এরপর বিস্তারিত বক্তব্য দেবেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নতুন দপ্তরে কাজের পরিধি ও চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানান, এখনই কোনো সিদ্ধান্তমূলক মন্তব্য করতে চান না। তার ভাষায়, আগে মন্ত্রণালয়ের কাজের ধরন ও বাস্তব পরিস্থিতি ভালোভাবে বোঝা প্রয়োজন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কীভাবে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করেন, মাঠপর্যায়ে কীভাবে ব্যবস্থাপনা পরিচালিত হয় এসব বিষয়ে তিনি এখনও পুরোপুরি অবগত নন। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়গুলো জেনে, বুঝে তারপর কথা বলতে চান। দায়িত্ব পালনে প্রস্তুতি হিসেবে অভিজ্ঞদের কাছ থেকে ব্রিফিং নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222