সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের সাথে কচুয়াস্থ মিরপুরবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কচুয়াস্থ বৃহত্তর মিরপুরবাসীর উদ্যোগে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে মিরপুর-১০ এর বিলাস ভবন কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির ৯নং কড়াইয়া ইউনিয়নের সাবেক সভাপতি ইয়াছিন খন্দকার এবং সঞ্চালনায় ছিলেন রাশেদুজ্জামান সুজন। দোয়া মাহফিলের আয়োজন করেন মো. দ্বীন ইসলাম খন্দকার ও মো. আবু বকর উজ্জ্বল মজুমদার।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তারা মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222