হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

by Fatih Work

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। এর আগে একই দাবিতে ব্যানার ও স্লোগানসহ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে জুমার নামাজের পর দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী ওসমান হাদি ‘ইনকিলাব মঞ্চ’ প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে আলোচনায় আসেন। তিনি নিয়মিত টেলিভিশন টক শোতে অংশ নিতেন এবং তার বক্তব্যের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222