৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন: তথ্য উপদেষ্টা

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে সংরক্ষণের মাধ্যমে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্টের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই কথা জানান।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত থেকে জানান, দ্রুততম সময়ের মধ্যে এই ঐতিহাসিক জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, জাদুঘরটি পরিচালনার জন্য ইতোমধ্যেই একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে সরকার। খুব শিগগিরই পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে,  জাদুঘর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।

জাদুঘর নির্মাণ কাজের স্বচ্ছতা নিয়ে সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণে যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে তা নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, এই জাদুঘরটি নির্মাণের মূল কাজ শুরু করেছিল অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তা দ্রুত সম্পন্ন করার দিকে নজর দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়কালে বা যেকোনো ধাপে কোনো অনিয়ম ঘটে থাকলে তাও খতিয়ে দেখা হবে এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি স্পষ্টভাবে জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222