৯০০ টন খাদ্যসামগ্রী দিয়ে আবারও গাজায় জাহাজ পাঠিয়েছে তুরস্ক

by Fatih Work

তুরস্ক গাজার জনগণের জন্য প্রায় ৯০০ টন মানবিক সহায়তাসামগ্রী নিয়ে নতুন একটি জাহাজ পাঠিয়েছে। জাহাজটিতে রয়েছে খাদ্যপণ্য, শিশুদের জন্য দুধ, টিনজাত খাবার ও প্রস্তুত খাদ্য সামগ্রী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টিআরটি গ্লোবাল সূত্রে জানা গেছে, এই সহায়তা গাজার জনগণের মৌলিক প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। গত মঙ্গলবার জাহাজটি তুরস্কের মেরসিন বন্দর থেকে মিশরের আল-আরিশ বন্দরের উদ্দেশে যাত্রা করেছে। পরে এই ত্রাণসামগ্রী করিম আবু সালেম সীমান্তপথ দিয়ে গাজায় পৌঁছানো হবে।

বিজ্ঞাপন
banner

তুরস্ক ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের গাজা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মানবিক সহায়তার ভিত্তিতে মোট ১৬টি জাহাজ ও ১৪টি উড়োজাহাজের মাধ্যমে ত্রাণ পাঠিয়েছে।

তুরস্কের এই সর্বশেষ ত্রাণ মিশন গাজার জনগণের সঙ্গে দেশটির অব্যাহত সংহতির আরেকটি দৃষ্টান্ত বলে গণমাধ্যম উল্লেখ করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। চুক্তির উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো।

ইসরায়েলের চালানো আগ্রাসনে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজা উপত্যকার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222