ইসলামি নববর্ষে আরব আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ২০২৫ সালের ইসলামি নতুন বছর (হিজরি নববর্ষ) উপলক্ষে আগামী ২৭ জুন শুক্রবার সরকারি ছুটির ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১৭ জুন) ডেইলি জং সূত্রে জানা গেছে, এক সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এই দিনটি সরকারি কর্মচারীদের জন্য ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এই ছুটির ফলে সরকারি কর্মচারীরা টানা তিন দিনের দীর্ঘ সাপ্তাহিক ছুটি (শুক্রবার, শনিবার ও রোববার) উপভোগ করতে পারবেন। পুনরায় কর্মদিবস শুরু হবে সোমবার ৩০ জুন থেকে।

যদিও ছুটি শুধুমাত্র সরকারি খাতের জন্য নির্ধারিত, তবে অনুমান করা হচ্ছে বেসরকারি খাতেও একই দিনে ছুটি কার্যকর হতে পারে। কারণ ইউএই-তে প্রায়শই সরকারি ছুটির তারিখ অনুযায়ী বেসরকারি খাতও ছুটি দিয়ে থাকে।

উল্লেখ্য, এই ছুটি ঈদুল আজহার ছুটির পরপরই পড়েছে। ফলে অনেক নাগরিক এই সময়টিকে পরিবারের সঙ্গে বিশ্রাম, ছোট আকারের ভ্রমণ কিংবা ‘স্টেকেশন’-এর আদর্শ সুযোগ হিসেবে দেখছেন।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222