মোঃ নিজাম উদ্দিন স্বাধীন >>
ব্যাংকিং সেক্টরের খুলনা অঞ্চলের প্রধান তথা বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার সম্মানিত উপদেষ্টা, পরিবেশবিদ ও বৃক্ষ-প্রেমী মো: শওকাতুল আলম অধিকতর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যাংক ঢাকার সদর দপ্তরে বদলি হওয়ায় বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার পক্ষ থেকে অদ্য (১৮.০৬.২৫ তারিখ, বুধবার) পূর্বাহ্নে তার দপ্তরে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করা হয়। সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক খুলনা দপ্তরে তার সাথে দেখা করেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সংবর্ধনার জবাবে বাসযোগ্য একটি পৃথিবীর স্বার্থে – নির্বাহী পরিচালক পরিবেশের উন্নয়নে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সুযোগ মতো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বৃক্ষ রোপনের আহ্বান জানান। তার স্বল্পকালীন খুলনায় অবস্থানকালে বাংলাদেশ ব্যাংক চত্বর, রুপসা অফিসার্স কোয়ার্টার চত্বর এবং সাত রাস্তার মোড়স্থ্ স্টাফ কোয়ার্টার চত্বরের পরিবেশ উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করেন। তিনি লোক দেখানো অনুষ্ঠান না করে পরিবেশ -প্রতিবেশের উন্নয়নে যার যার অবস্থান থেকে সাধ্যানুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমিতির নেতা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো: হুমায়ুন কবীর মনিরুজ্জামান, যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক, উপ পরিচালক আহম্মদ নুর-আল হক, সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রোটারিয়ান আলতাফ হোসেন, মেজর ডোনার মেম্বার এম এ সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মজিবর রহমান খন্দকার, এইচ এম মুনতাকিম সেজান, মিল্লাত চৌধুরী প্রমূখ।
হাআমা/
