শেখ হাসিনা হলো মবের মাস্টারমাইন্ড রানী: ফারুক

by Fatih Work

বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের রানী হচ্ছেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে, ‘গণতন্ত্র ফোরাম’ এর আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও ‘মব’ সংস্কৃতির হোতাদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশ তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

জয়নুল আবদিন ফারুক বলেন, সুশীল সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই এই মব কে সৃষ্টি করেছে? মবের পক্ষে আমরা না। আইন হাতে তুলে নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয় নাই। কিন্তু সেদিন ইশরাকের নির্বাচনী প্রচারণায় কাওরান বাজারে খালেদা জিয়াকে যারা মেরে ফেলতে চেয়েছিল সেদিন মাস্টার মাইন্ড মবের রানী শেখ হাসিনা কোন কর্ণপাত করেনি। হাসিনা হলো মাস্টারমাইন্ড মবের রানী।

বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই মব সৃষ্টিকারীদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে। শুধু তাই নয় তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলেছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, কোথায় হারুন কোথায় বিপ্লব আপনার আইজি আপনার কমিশনার, গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন এখনো তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।

ডঃ মোঃ ইউনূস এর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বাঙালি জাতির গর্ব। সারা দেশের মানুষ আপনার প্রীতি মুখিয়ে আছে। আপনার হাত দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব তাই আপনি ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন দিয়ে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখান।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে তিনি বলেন , তারেক রহমান আপনি বাংলাদেশে যে অবিচার পেয়েছেন । আপনি সেই অবিচারকে ধৈর্যধারণ করে আমাদেরকে সাহস যুগিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে বিজয় করার জন্য মুখিয়ে আছে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড.আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল সিরাজী প্রমুখ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222