সমমনা ইসলামী দলসমূহের বৈঠক, বৃহত্তর ঐক্যে চার সদস্যের টিম গঠন

by hsnalmahmud@gmail.com

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন ও ইসলামপন্থী ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৮টায় রাজধানীর পল্টনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী।

বিজ্ঞাপন
banner

বৈঠকে পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিচার কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানানো হয়। এছাড়া জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশলসহ জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং ইসলাম বিজয়ের লক্ষ্যে ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহত্তর ইসলামী ঐক্য গঠনের লক্ষ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে সংলাপের জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয় বৈঠকে।

বৈঠকে উপস্থিত ছিলেন—খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222