ভারতের মুম্বাইয়ে লাউডস্পিকারে আজান নিষিদ্ধ করল প্রশাসন

by Fatih Work

আমিরুল ইসলাম লুকমান >>
ভারতের হিন্দুত্ববাদী সরকারের নির্দেশে মুম্বাই শহরে লাউডস্পিকারে আজান প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতার ওপর আরেকটি আঘাত হিসেবে দেখছে মুসলিম সম্প্রদায়।

বুধবার (২ জুলাই) ডেইলি জং সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাইয়ের সকল ধর্মীয় স্থাপনা থেকে প্রায় ১ হাজার ৫০০ লাউডস্পিকার সরিয়ে ফেলা হয়েছে। এখন থেকে এই শহর লাউডস্পিকারমুক্ত।

বিজ্ঞাপন
banner

তিনি আরও জানান, পুলিশ নিশ্চিত করবে যেন ভবিষ্যতে এসব পুনরায় স্থাপন না করা হয়।

তিনি বলেন, এখন থেকে শুধুমাত্র ধর্মীয় উৎসব বা বিশেষ অনুষ্ঠানের সময় অস্থায়ী অনুমতি সাপেক্ষে লাউডস্পিকার ব্যবহারের সুযোগ থাকবে।
গত জানুয়ারি মাসে মুম্বাই হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এই অভিযানে নামে প্রশাসন। আদালত তার রায়ে উল্লেখ করে, লাউডস্পিকার ব্যবহার কোনো ধর্মের অপরিহার্য অংশ নয়। এই রায় দুইটি হাউজিং সোসাইটি কর্তৃক দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল— আজানসহ ধর্মীয় কাজে ব্যবহৃত লাউডস্পিকারগুলো এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে।
তবে বিশ্লেষকরা বলছেন, ভারতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত নতুন নয়। এর আগে হিজাব নিষিদ্ধকরণের মতো সিদ্ধান্ত দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছিল। এখন আজানের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলনেও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

মুসলিম সংগঠনগুলো এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে এবং এটিকে সংবিধানে দেওয়া ধর্মীয় অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সূত্র: ডেইলি জং ও এক্সপ্রেস নিউজ।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222