আওয়ামীপন্থি অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার

by Fatih Work

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকে মামলা থাকায় তাদের চাহিদার ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন
banner

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমণ্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডিবি কার্যালয়ে রেখে আগামীকাল শুক্রবার তাকে দুদকের কাছে সোপর্দ করা হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222