যুক্তরাজ্যে ছেলের হাতে বাংলাদেশি পিতা খুন

by Fatih Work

যুক্তরাজ্যের ওয়েলসের রাজ্যের কার্ডিফ শহরে পুত্রের হাতে বাংলাদেশি পিতা হত‍্যার শিকার হয়েছেন। হত‍্যকাণ্ডের শিকার বাবার নাম হাজী আতাউর রহমান বিলাত মিয়া। ২২ জুলাই ভোর রাতে তিনি নিজ বাসায় হত‍্যার শিকার হন। সত্তুরোর্ধ বিলাত মিয়া কার্ডিফ শহরের ব্রডওয়ে এলাকার বাসিন্দা।

জানা গেছে, মানসিক সমস‍্যায় আক্রান্ত পুত্র ২২ জুলাই মধ্যরাতে বাবার পেটে ও গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় শব্দ পেয়ে বাসার অন‍্য রুমে থাকা মেয়ে ও মেয়ের জামাই আসলে তাদের উপর ঝাপিয়ে পড়ে ঘাতক। এরপর সে বাসার উপরের এ‍্যাটিক দিয়ে লাফিয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই বিলাত মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
banner

ঘাতক পুত্র বেশকিছু দিন মানসিক হাসপাতালে ভর্তি ছিলো। কয়েকমাস আগে বাবা বিলাত মিয়া তাকে নিয়ে আসেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান , নিহত আতাউর রহমানের স্ত্রী বছর দুয়েক আগে মারা যান। ঘাতক ছেলে দাবি করেছে, তার মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে বাবাকে পাঠিয়ে দিতে।

নিহত বিলাত মিয়ার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলা সদরের উলুআইল গ্রামে ।

অপর এক পক্ষ বলছে বাবা বিলাত মিয়ার কাছে টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানানোয় এই হত‍্যাকাণ্ড হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222