তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আগুন দেওয়ার চেষ্টা, এক ব্যক্তি গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও ধর্মীয় নিদর্শন আয়া সোফিয়া মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জিও নিউজ সূত্রে জানা গেছে, তুর্কি গণমাধ্যমের তথ্যানুসারে, এই ঘটনা ঘটেছে ১১ জুলাই রাতে, এশার নামাজের পর যখন মসজিদে উপস্থিত দর্শনার্থীর সংখ্যা কমে গিয়েছিল।

বিজ্ঞাপন
banner

মসজিদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং নিরাপত্তা স্ক্যানারের মধ্য দিয়ে বাধাহীনভাবে অতিক্রম করে। তার পকেটে ছিল ছোট ছোট কাগজের টুকরো।

পরবর্তীতে ওই ব্যক্তি মসজিদের এক কোণে একটি স্তম্ভের আড়ালে গিয়ে কাগজ ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে মসজিদের কার্পেটে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন।

মসজিদের ভেতরে অবস্থানরত এক নারী আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ইমামকে বিষয়টি জানান। ইমাম দ্রুত নিরাপত্তা বেষ্টনী সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জ্বলন্ত কার্পেট অপসারণ করেন। এই তৎপরতায় প্রায় ১৫০০ বছর পুরনো ঐতিহাসিক স্থাপনাটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ঘটনার পর ইস্তাম্বুল পুলিশ জানায়, তদন্তের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে, আটক ব্যক্তি ইসলামবিদ্বেষী কোনো ব্যক্তি হবেন।

উল্লেখ্য, আয়া সোফিয়া তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির এক মূল্যবান প্রতীক। এ ধরনের ঘটনা দেশব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222