উত্তরপূর্ব আফ্রিকার গৃহযুদ্ধকবলিত দেশ সুদানের রাজধানী দারফুরে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। এতে ওই বিমানটির চালক এবং ৪০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
গত বুধবার (৬ আগস্ট) দারফুরের নায়লা বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে।
বিমানটিতে যাত্রীদের সবাই ছিলেন দক্ষিণ আফ্রিকার দেশ কলম্বিয়ার নাগরিক এবং ভাড়াটে সেনা। সুদানের সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে এ তথ্য।
সূত্রের বরাতে জানা গেছে, এই হামলা করেছে সুদানের সামরিক বাহিনী এবং উড়োজাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কারোরই বেঁচে থাকার আশা নেই।
২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর, যা এখনও চলছে। এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাত, কলম্বিয়াসহ আরও কয়েকটি দেশ আরএসএফের পক্ষ নিয়েছে।
আরএসএফ নিয়ন্ত্রিত দারফুরের এ বিমানবন্দরটিতে সম্প্রতি বেশ কয়েকবার হামলা চালিয়েছে সুদানের সেনাবাহিনী। বিদ্রোহের জেরে ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফের সাথে যুদ্ধে লিপ্ত আছে রাষ্ট্রীয় এ বাহিনী।
এআইএল/
