ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস

by hsnalmahmud@gmail.com

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া অযৌক্তিকভাবে ৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর।

আজ (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সভায় জ্বালানি তেলের দাম না বাড়লেও বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়বে।

বিজ্ঞাপন
banner

তারা বলেন, প্রতিদিন এই রুটে হাজার হাজার ছাত্র-ছাত্রী ও নিম্নআয়ের মানুষ যাতায়াত করেন। অহেতুক ভাড়া বৃদ্ধির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে।

নেতৃবৃন্দ যাত্রীদের মতামত নিয়ে যৌক্তিক কারণ দর্শিয়ে ভাড়া নির্ধারণের দাবি জানান এবং অবিলম্বে এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222