‘বাংলাদেশের ধর্ম ও স্বাধীনতা ইস্যুতে হেফাজতের পর্যবেক্ষণ দায়িত্বের অন্তর্ভুক্ত’

by hsnalmahmud@gmail.com

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের ধর্মীয় ইস্যু ও স্বাধীনতা ইস্যুকে পর্যবেক্ষণে রাখা হেফাজতে ইসলামের দায়িত্বের অন্তর্ভুক্ত। জাতির আস্থার জায়গা থেকেই সংগঠনের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হয়।

তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সর্বপ্রথম দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় পরিচালনার তীব্র বিরোধিতা করেছে। সংগঠনের প্রতিক্রিয়ার পর সরকারের পক্ষ থেকে কয়েক দফায় আলোচনা উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষে প্রধান উপদেষ্টা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শীর্ষ আলেমদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশিসহ শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

মামুনুল হক বলেন, “আমরা সরকারকে দ্যর্থহীন ভাষায় জানিয়েছি—এই সিদ্ধান্তের দায় কোনোভাবেই হেফাজতে ইসলাম বা দেশের আলেমসমাজ নেবে না। বরং গণমানুষের শঙ্কার জায়গায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের শক্ত অবস্থান ও ভূমিকা অব্যাহত রাখবে। দেশ ও ইসলামের স্বার্থে আমাদের পরামর্শ সরকারকে জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারকে দেশের সকল অংশীজন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। এরপর সম্মিলিত সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম স্বাগত জানাবে।

দেশ ও ইসলামের স্বার্থে শক্ত অবস্থান গ্রহণে হেফাজত পিছপা হবে না উল্লেখ করে মামুনুল হক বলেন, “আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারব না। বিগত ফ্যাসিস্ট রেজিম হাসিনার পৃষ্ঠপোষকতাকারী পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রকেও মাথায় রাখতে হবে।”

তিনি অভিযোগ করেন, হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতাকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে মিডিয়ার একটি অংশ সংশ্লিষ্ট বিষয়ে অতি উৎসাহ দেখিয়ে উদ্বেগের নতুন মাত্রা সৃষ্টি করেছে। হেফাজত ইসলাম আগামী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এই তিনটি বিষয়কে সামনে রেখেই এগোবে বলে তিনি জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222