104
আফগানিস্তানে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত ২৫ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে কাবুল-কান্দাহার মহাসড়কে। বাসচালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
