ভারত শাসিত কাশ্মীরে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত্যু ১১০

by amirulislamluqman20@gmail.com

অবরুদ্ধ কাশ্মীরে টানা এক সপ্তাহের ভারি বর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। অব্যাহত বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা, ভূমিধস ও ক্লাউডবার্স্টের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) ডেইলি জং সূত্রে কাশ্মীর মিডিয়া সার্ভিসের (কেএমএস) বরাতে জানা গেছে, জম্মু, সাম্বা, রেয়াসি, ডোডা ও কিশতওয়ার জেলাগুলোতে নদী ও খালের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্তত ৫০টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

গতকাল জম্মু জেলায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভূমিধসে, যেখানে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ সরাতে এবং আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

প্রবল বর্ষণ ও বন্যার কারণে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভূমিধসের কারণে ডজনখানেক সড়ক বন্ধ হয়ে গেছে এবং অন্তত ৫৮টি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222