মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) জিও নিউজ সূত্রে বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পশ্চিম মিশরের মাতরুহ প্রদেশ থেকে রাজধানী কায়রোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়।
মিশর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের অন্তত ৭টি বগি লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে ২টি বগি উল্টে গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রশাসনের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহতরা চিকিৎসা সেবা পাচ্ছেন। এ ছাড়া ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
