আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ ভূমিধসে অন্তত ১০০০ মানুষের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, বিদেশি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিম সুদানের মেররাহ পাহাড়ি এলাকায় আকস্মিক ভূমিধসের ফলে একটি পুরো গ্রাম মাটির নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে যায়।
সুদানি সেনাবাহিনী জানিয়েছে, ৩১ আগস্ট টানা প্রবল বৃষ্টিপাতের কারণে এই মর্মান্তিক ভূমিধসের ঘটনা ঘটে।
অন্যদিকে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়া গেছে। উত্তরাখণ্ড রাজ্যে ক্লাউডবার্স্ট ও ভূমিধসের ঘটনায় অন্তত ৪ নিহত হয়েছেন এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। এ অবস্থায় সুদান লিবারেশন মুভমেন্ট জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
