একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেকদল চব্বিশ: আমীর খসরু

by Fatih Work

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের। বিএনপি কোন কৃতিত্ব নিতে চায় না।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

আমীর খসরু বলেন, যেসব দেশে বিপ্লবোত্তর দ্রুত নির্বাচন না হয়ে দাবি আদায়ে ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে।

তিনি আরও বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যত অনিশ্চয়তায় পড়বে। এই পরিবর্তন ধারণ করতে না পারলে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যত ভালো হবে না।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222