বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই দেশে আর কখনও শেখ হাসিনার আয়নাঘর, ডিবি হারুনের ভাতের হোটেল হবে না। যারা একাত্তরে ভুল করেছে তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআর বুঝেন? নাকি বুঝেন সরাসরি ভোট। আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগে থানার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি একথা বলেন।
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটনের পরিচালনায় সমাবেশে জয়নুল আবেদীন ফারুক আরো বলেন, নির্বাচনি রোড ম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচনকে বানচাল করার জন্য ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। বিভিন্ন কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য চক্রান্ত শুরু হয়েছে।
সমাবেশে বিএনপির উপজেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/
