পর্তুগালে কেবল রেল দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৮

by amirulislamluqman20@gmail.com

পর্তুগালের রাজধানী লিসবনে কেবল রেলগাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন
banner

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন।

লিসবনের মেয়র কার্লোস মোইদাস এক বিবৃতিতে বলেছেন, এই মর্মান্তিক ঘটনায় পুরো শহর শোকাহত।

এদিকে, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা আশা প্রকাশ করেছেন যে, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন করা সম্ভব হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যাবে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222