গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত

by amirulislamluqman20@gmail.com

গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আরব গণমাধ্যমের খবরে জানা গেছে, বুধবার সকাল থেকে এ পর্যন্ত অন্তত ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মানবিক সহায়তার অপেক্ষায় থাকা ৪ জনও ছিলেন।

বিজ্ঞাপন
banner

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৩ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের আরোপিত জোরপূর্বক দুর্ভিক্ষে এ পর্যন্ত ৩৭০ জন ফিলিস্তিনি মারা গেছেন। নিহতদের মধ্যে ১৩১ জন শিশু রয়েছে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222