জিএস পদ থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন মাহিন

by amirulislamluqman20@gmail.com

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের প্রার্থী মাহিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে তিনি সড়ে দাঁড়ালেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে মাহিন সরকার এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

মাহিন সরকার বলেন, ‘আমার প্যানেলের বাকী সবার সাথে আলোচনা করেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব এলে তারা শিক্ষার্থীদের অধিক দায়বদ্ধতার সাথে প্রতিনিধিত্ব করবেন। সেই কারণেই আমি আবু বাকের মজুমদারকে সমর্থন করছি।’

তিনি আরো বলেন, ‘আমার প্যানেলের অন্য প্রার্থীরা যথাস্থানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমি আহ্বান জানাচ্ছি, সাধারণ শিক্ষার্থীরা জিএস পদে আবু বাকের মজুমদারকে বিজয়ী করুন।’

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার মাহিন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে এই ঐক্য আরও শক্তিশালী আন্দোলনের পথ প্রশস্ত করবে। আমরা আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222