প্রাইমারি স্কুলে গানের নয়, নূরানী শিক্ষক চান মাওলানা রফিকুল্লাহ আফসারী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, বরং নূরানী শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা ও মুহাদ্দিস মাওলানা রফিকুল্লাহ আফসারী।

বিজ্ঞাপন
banner

শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে নিজের আইডিতে পোস্ট করে এ দাবি জানান তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে নূরানী শিক্ষক নিয়োগ দেয়া হোক; গানের শিক্ষক নয়।’

গান-বাজনাকে ইসলামি দৃষ্টিকোণ থেকে হারাম আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গান-বাজনা ইসলামে যেখানে হারাম, সেখানে মুসলমানের সন্তান হয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া ক্ষমতার অপব্যবহার এবং তৌহিদী জনতাকে গলা চিপে ধরা একই কথা!’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহওয়ালাদের গলা যারা চেপে ধরে, তাদের পরিণাম ভালো হয় না। আশা করি, সরকার বাহাদুর কথাটা আমলে নেবেন।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222