মার্কিন বাণিজ্যমন্ত্রীর দাবি, ভারত শিগগিরই ট্রাম্পের কাছে ক্ষমা চাইবে

by amirulislamluqman20@gmail.com

মার্কিন বাণিজ্যমন্ত্রী বোয়ার্ড লুটনিক বলেছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে ফিরে আসবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ধারণা ভারত আলোচনায় বসে ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করবে। এরপর বিষয়টি নির্ভর করবে প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে ভারতের সঙ্গে আচরণ করেন তার ওপর।’

বিজ্ঞাপন
banner

মার্কিন বাণিজ্যমন্ত্রী আরও জানান, ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য তিনটি শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা, ব্রিকস জোট থেকে সরে আসা, এবং যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন দেওয়া।

তিনি সতর্ক করে বলেন, ‘ভারতকে সিদ্ধান্ত নিতে হবে—ডলার ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে, নাকি ৫০ শতাংশ শুল্কের বোঝা বইবে।’

উল্লেখ্য, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এর আগে আশা প্রকাশ করেছিলেন যে নভেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে পারে। তবে ২৫ আগস্ট মার্কিন আলোচক দল নতুন দিল্লি সফর স্থগিত করার পর থেকে নতুন কোনো বৈঠকের তারিখ ঘোষণা করা হয়নি।

এর কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্য করার প্রস্তাব দিয়েছে। তবে তার ভাষায়, ‘এখন অনেক দেরি হয়ে গেছে, এই প্রস্তাব কয়েক বছর আগেই দেওয়া উচিত ছিল।’

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222