রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালেন তৃণমূলের কর্মীরা

by amirulislamluqman20@gmail.com

পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তৃণমূলের এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে সোমবার তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন
banner

ছবি পোড়ানোর এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিষয়টা প্রকাশ্যে আসার পর শুরু হয় সমালোচনা।

কয়েকদিন আগে ভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদের জন্য তৈরি ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙ্গে দিয়েছিল সেনাবাহিনী। ওই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা।

জানা গেছে, বিজেপিকে বাঙালিদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিতে মনীষীদের ছবি সঙ্গে ছিল সদস্যদের হাতে।

বিক্ষোভ কর্মসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি জ্বালানো হয়। অভিযোগ, সেই সময় ছাত্র পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি পুড়িয়ে দেয়। এই ঘটনাকে প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হয়।

পরে ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে, ওই সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা রবীন্দ্র সদন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। কিন্তু তাদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222