সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আরব-ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের কমিটির জরুরি বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক বিবৃতিগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে সৌদি গণমাধ্যমের খবরে জানানো হয়, বৈঠক শেষে জারি করা এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের উচ্ছেদ ও গাজা উপত্যকার অবরোধের নিন্দা জানানো হয়েছে।
নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ মন্তব্যের বিরুদ্ধে আরব দেশগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে হবে। একইসঙ্গে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি গভীর উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
