পদত্যাগপত্রে কী লিখলেন নেপালের প্রধানমন্ত্রী?

by hsnalmahmud@gmail.com

জেন জি তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে নেপালি সচিবালয়।

নেপালি দৈনিক দ্য হিমালয়ান টাইমস জানায়, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলকে দেওয়া পদত্যাগপত্রে ওলি বর্তমান দেশের অস্বাভাবিক পরিস্থিতির কথা উল্লেখ করে সাংবিধানিক রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বিজ্ঞাপন
banner

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “আমি ২০৭১ সালের ৩১ আষাঢ় তারিখে নেপালের সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। বর্তমান দেশের অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে এবং সাংবিধানিক রাজনৈতিক সমাধান ও সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সহজতর করার উদ্দেশ্যে আমি নেপালের সংবিধানের ৭৭(১)(ক) অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রী পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।”

উল্লেখ্য, নেপাল বিক্রম সম্বত ক্যালেন্ডার ব্যবহার করে, যা খ্রিস্টীয় (গ্রেগরিয়ান) ক্যালেন্ডারের চেয়ে প্রায় ৫৭ বছর এগিয়ে। ওলির পদত্যাগপত্রে সেই ক্যালেন্ডারের তারিখ উল্লেখ করা হয়। বিক্রম সম্বতের ২০৭১ সাল মানে খ্রিস্টীয় ২০১৪ সাল।

টানা দুই দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর ওলি পদত্যাগ করলেন। সোমবারের সহিংসতায় শুধু রাজধানী কাঠমান্ডুতেই অন্তত ১৯ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। কারফিউ জারি ও ব্যাপক নিরাপত্তা মোতায়েন সত্ত্বেও বিক্ষোভ দমন করা যায়নি; বরং সরকারের ওপর চাপ আরও বেড়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222